Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 15:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড অর্ধবার্ষিক (জুলাই’১৬-ডিসেম্বর’১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির ৬ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০২ টাকা (ডিলিউটেড)। এছাড়া ডিলিউটিড ছাড়া কোম্পানির ইপিএস হয়েছে ১.২১ টাকা। এছাড়া গত অর্থবছরের একই সময়ে (জুলাই’১৫-ডিসেম্বর’১৫) ইপিএস ছিল ০.৮৫ টাকা।

এছাড়া শেষ তিন মাসে অর্থাৎ অক্টোবর’১৬-ডিসেম্বর’১৬ কোম্পানির ইপিএস হয়েছে ০.৪৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.২৪ টাকা।

(এমআইআর/ ০৭ মার্চ ২০১৭)