
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে নতুন করে আরও ১০টি বিদ্যুৎকেন্দ্র অনুমোদন দিয়েছে সরকার। একইসঙ্গে এসব বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ও ট্যারিফ নির্ধারণ করা হয়েছে।
১০টির মধ্যে একাধিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান শাহজিবাজার, কনফিডেন্স, সামিট, ওরিয়ন পাওয়ার লিমিটেড।
১০টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে। বাকি ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে ডিজেল ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে।
আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির বৈঠকে বিদ্যুৎকেন্দ্রগুলো স্থাপনে চুক্তি সম্পাদনের অনুমোদন ও ট্যারিফ মূল্য চূড়ান্ত করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান মিডল্যান্ড পাওয়ার লিমিটেড। এ বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ হবে ১৫ বছর। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৮.২৫৯৩ টাকা।
ঢাকার কেরানীগঞ্জে ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে এপিআর এনার্জি লিমিটেড। এ বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ হবে ৫ বছর। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ১৯.৯৯৩০ টাকা।
কেরানীগঞ্জে আরেকটি ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডিজেলভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে মেসার্স এগ্রিকো ইন্টারন্যাশনাল প্রজেক্ট লিমিটেড। এ বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ হবে ৫ বছর। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ১৯.৬৬৮০ টাকা।
চট্টগ্রামের জুলদায় ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ফার্নেস অয়েলভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে মেসার্স একর্ন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস লিমিটেড। এ বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ হবে ১৫ বছর। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৮.২৫৯৩ টাকা।
যশোর জেলার নোয়াপাড়ায় ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডিজেলভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে বাংলা ট্রাক লিমিটেড। এ বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ হবে ৫ বছর। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ১৯.৯৯৩০ টাকা।
কুমিল্লা জেলার দাউদকান্দিতে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডিজেলভিত্তিক আরেকটি আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে বাংলা ট্রাক লিমিটেড। এ বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ হবে ৫ বছর। এ থেকে উৎপাদিত বিদ্যুতের কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ১৯.৯৯৩০ টাকা।
বগুড়া জেলায় ১১৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ফার্নেস অয়েল ভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার লিমিটেড। এ কেন্দ্রটির মেয়াদ হবে ১৫ বছর। এ থেকে উৎপাদিত বিদ্যুতের কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৮.৩৩৭৯ টাকা।
চাঁদপুর জেলায় ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ফার্নেস অয়েল ভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে দেশ এনার্জি লিমিটেড। এ বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ হবে ১৫ বছর। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৮.৩৩৭৯ টাকা।
খুলনার লবণছড়ায় ১০৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ফার্নেস অয়েল ভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে ওরিয়ন পাওয়ার মেঘনাঘাট লিমিটেড। এ বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ হবে ১৫ বছর। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৮.৩৩৭৯ টাকা।
গাজীপুর জেলায় ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ফার্নেস অয়েল ভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কনসোডিয়াম অব সামিট করপোরেশন লি. এবং সামিট পাওয়ার লিমিটেড। এ বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ হবে ১৫ বছর। এ বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৮.৩৩৭৯ টাকা।
(এম আর / ১০ আগষ্ট, ২০১৭)