Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 02:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৩২৬তম শাখা ১৩ আগষ্ট ২০১৭ রবিবার পিরোজপুরের মঠবাড়ীয়ায় উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ডাইরেক্টর মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আলতাফ হুসাইন, মঠবাড়ীয়া বণিক সমিতির সেক্রেটারী শামসুল হক খোকা, পৌর-কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ মন্জুর রহমান সিকদার, বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শামসুল আলম, কে.এম. লতিফ ইনস্টিটিউট এর সভাপতি মোঃ আজিজুল হক সেলিম মাতুব্বর এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাকসুদা আক্তার বেবী। আরও বক্তব্য রাখেন ব্যাংকের বরিশাল জোন প্রাধান মোঃ আবদুস সালাম ও মঠবাড়ীয়া শাখার ব্যবস্থাপক মোঃ ওয়ালি উল্লাহ হাওলাদার। পৌর-কাউন্সিলর মোসাঃ সালেহা খাতুন এবং মোসাঃ তাহেরুন্নেছা, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আজিমুল হক, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

(শামীম/ ১৫ আগস্ট ২০১৭)