Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 21:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে এক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালকসহ অপর একজন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪ জন আরোহী। ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার গকুলনগর এলাকায় সোমবার ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাসিন্দা মাইক্রোবাস চালক মহসিন (৩০) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের জুয়েল মিয়া (৩৫)।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি কাউসার হোসেন বলেন, ভোরে পরিবারের সদস্যদের সঙ্গে মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়ার খরমপুর মাজার থেকে নারায়ণগঞ্জের আড়াই হাজার ফিরছিলেন জুয়েল। ঘটনাস্থলে এলে ঢাকাগামী একটি ট্রাক তাদের মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক ও এক আরোহী নিহত হন।

তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় ভৈরব হাইওয়ে থানায় মামলা হয়েছে।

(এসএইচআর/এসএএম/ ১৫ আগস্ট ২০১৭)