Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 09:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সোমবার (১৪ জুলাই) নরসিংদীতে জেলা পূজা উদযাপন পরিষদ ও শহর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পৃথকভাবে বর্ণাঢ্য শুভাযাত্রার আয়োজন করা হয়।

নরসিংদী গোপীনাথ জিউর আখড়াধাম থেকে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস’র নেতৃত্বে এবং নরসিংদী শহর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শুভা যাত্রাটি শহরের ভাগবত আশ্রম প্রাঙ্গন থেকে শুরু হয়। উভয় শোভাযাত্রাই শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা পূজা উদযাপন পরিষদ শোভাযাত্রার পূর্বে গোপীনাথ আশ্রমে প্রফেসর সূর্য্যকান্ত দাসের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলা সম্পাদক দীপক সাহা, ইসকন নরসিংদীর অধ্যক্ষ প্রহল্লাদ দাস, নারায়ন মেম্মার, অনিল ঘোষ, সাংবাদিক হলধর দাস, দীলিপ সাহা, রাখাল দাস প্রমুখ।

জেলা পূজা উদযাপন পরিষদের শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস, সম্পাদক দীপক সাহা, অনিল ঘোষ প্রমুখ।

শহর পূজা কমিটির শোভাযাত্রায় নেতৃত্ব দেন শহর কমিটির সভাপতি উত্তম মোদক, সাধারণ সম্পাদক বিনয় সাহা, হিন্দু ধর্মীয় নেতা শ্যামল সাহা, অখিল দত্ত, অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রঞ্জিত কুমার সাহা, মুক্তিযোদ্ধা সুভাষ সাহা, সুদীপ্ত সাহা, রঞ্জন সাহা, ইসকন নরসিংদীর অধ্যক্ষ পহল্লাদ দাস, কাউন্সিলর তারাপদ সাহা ভুষণ, সাংবাদিক নিবারণ রায়, প্রীতিরঞ্জন সাহা প্রমুখ। উভয় শুভাযাত্রায় শহরের আশপাশের শীলমান্দি,বীরপুর, শিববাগ, হাজীপুর, বৌয়াকুড়, সাটিরপাড়া প্রমুখ এলাকা থেকে শত শত নারী-পুরুষ শিশু যোগ দেন।

অপরদিকে, শহরের গৌরাঙ্গ-বিষ্ণপ্রিয়ার আশ্রম থেকে নরসিংদী জেলা হিন্দু মহাজোট-এর সভাপতি সুব্রত দাসের নেতৃত্বে আরেকটি শোভাযাত্রার আয়োজন করা হয়।

(এসএইচআর/এমআইআর/ ১৫ আগস্ট ২০১৭)