Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 04:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

ঈদের ছুটিতে যাত্রীদের স্বাচ্ছন্দময় ও নিরাপদ ভ্রমণের চাহিদার প্রেক্ষিতে নভোএয়ার আগামী ৩০ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন নিয়মিত ফ্লাইটের পাশাপাশি সৈয়দপুর রুটে অতিরিক্ত ২টি এবং যশোর রুটে অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম ৪টি, কক্সবাজার ২টি, যশোর ২টি, সিলেট ১টি, সৈয়দপুর ২টি ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

(এসএএম/ ১৫ আগস্ট ২০১৭)