Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 11:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জঙ্গি হামলার আশঙ্কায় শাকিব খান অভিনীত ‘আমি নেতা হব’ সিনেমার শুটিংয়ের অনুমতি দেয়নি কক্সবাজার পুলিশ। উত্তম আকাশ পরিচালিত ছবিটির শুটিং হবার কথা কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকতে। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় মঙ্গলবার (১৫ আগস্ট) ছবিটির শুটিং বন্ধ রয়েছে।

এদিকে শুটিং বন্ধ থাকায় বুধবার (১৬ আগস্ট) ঢাকায় ফিরে আসছেন শাকিব খান। ছবিটির নির্মাতা জানান, ‘ঢাকায় এক জঙ্গি নিহত হওয়ার ঘটনায় সারাদেশে সতর্ক রয়েছে পুলিশ। কক্সবাজারের সমুদ্র সৈকতে জঙ্গি হামলার আশঙ্কায় শুটিংয়ের অনুমতি দেওয়া হয়নি।

নির্মাতা উত্তম আকাশ বলেন, ‘ছবিটির শুটিং করতে না পারায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে। আশা করছি সব ঠিক হয়ে গেলে আমরা আবারো শুটিংয়ের ডেট চূড়ান্ত করবো।’

(এমআইআর/ ১৬ আগস্ট ২০১৭)