Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 09:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেমে আসা পানিতে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার কারণে ইতোমধ্যে অনেক প্রাণহানির ঘটনাও ঘটেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ধরলা, তিস্তা, যমুনেশ্বরী, ঘাঘট, ব্রহ্মপুত্র, যমুনা, ধলেশ্বরী, গুর, ধলেশ্বরী, পুনর্ভবা, টাঙ্গন, আত্রাই, পদ্মা, সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, যদুকাটা, সোমেশ্বরী ও কংস নদীর পানি বিপদসীমার উপরে বয়ে যাচ্ছে।

এই নদীগুলোর দেশের নদ-নদীগুলোর ৯০টি পর্যবেক্ষণ পয়েন্টের ৬৯টিতে পানি বাড়ছে। ২৭টি পয়েন্টে পানি বিপদ সীমার উপরে আছে।

আজ সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আর দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এমন তথ্য জানায়।

তিনি আরও জানান, দেশের ৮টি বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টি থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রবৃষ্টিও হতে পারে । এ এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

(এম আর / ১৬ আগষ্ট, ২০১৭)