
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পদ্মার পানি বৃদ্ধি দ্রুত পাচ্ছে। ২৪ ঘণ্টায় পদ্মার পানি রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে ২১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, ভাগ্যকূল পয়েন্টে ১৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবহিত হচ্ছে এ নদীর পানি।
পদ্মায় পানি বৃদ্ধির ধারা আরও তিনদিন অব্যাহত থাকতে পারে। ফলে রাজধানী ঢাকাসহ মধ্যাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এসব তথ্য জানা গেছে।
পাউবো জানায়, পদ্মা নদীর পানি বৃদ্ধি আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে। ঢাকার আশেপাশের নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা যমুনা নদীর পানি বৃদ্ধি স্থিতিশীল হয়ে থাকবে।
(এম আর / ১৬ আগষ্ট, ২০১৭)