Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 28 Sep 2026 07:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পোশাক শ্রমিকদের উৎসব ভাতা ও আগস্ট মাসের বেতন পবিত্র ঈদুল আজহার আগেই পরিশোধের জন্য মালিকদের প্রতি আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু।

আজ সচিবালয়ে গার্মেন্টস শিল্প কারখানার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণে গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির সভায় তিনি এ আহবান জানান।

শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিঞা আব্দুল্লাহ মামুন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. সামছুজ্জামান ভূইয়া, শ্রম পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম-সচিব খোন্দকার মোস্তান হোসেন, শিল্প পুলিশের মহাপরিচালক মো. নওশের আলী, এনএসআই-এর অতিরিক্ত পরিচালক হালিমুজ্জামান, বিজিএমইএ’র অতিরিক্ত সচিব মুনসুর খালেদ এবং বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বিজিএমইএ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএর সদস্যভুক্ত গার্মেন্টস মালিকেরা আগামী ২৪ আগস্টের মধ্যে উৎসব ভাতা পরিশোধ করবেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, আশা করছি মালিকরা ঈদুল আজহার আগেই শ্রমিকদের সব পাওনা পরিশোধ করবেন ।এরপরও বেতন পরিশোধের ক্ষেত্রে কোনো মালিকের যদি অর্থনৈতিক কোনো সমস্যা থাকে- তাহলে অবশ্যই শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন।

(এম আর / ১৬ আগষ্ট, ২০১৭)