Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল পালন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

মঙ্গলবার দুপুর ১২টায় রিহ্যাব এর উদ্যোগে রাজধানীর হাতিরপুলে সংগঠনটির প্রধান কার্যালয় প্রাঙ্গনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রায় ১২০০ দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া, রিহ্যাব পরিচালক ও প্রেস এ্যান্ড মিডিয়া কমিটির কো-চেয়ারম্যান কামাল মাহমুদ, রিহ্যাব পরিচালক নাইমুল হাসান, আসাদুর রহমান জোয়ার্দ্দার, প্রকৌশলী মোঃ আল আমিন, শাকিল কামাল চৌধুরী, এস এম জাহিদুর রহমান, মোহাম্মদ আবু বকর সিদ্দিক এবং কামরুল ইসলামসহ পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ এবং রিহ্যাব এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১৭, আগস্ট ২০১৭)