Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 06:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে শ্বশুর বাড়ি বেড়াতে যাওয়ার পথে স্ত্রীর সামনে সুজন সাহা (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুজন ঢাকার মিরপুর পীরেরবাগ এলাকার বিমল সাহার ছেলে।

বুধবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর চিনিশপুর কালিবাড়ি মন্দির এলাকায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, বুধবার বিকালে শ্বশুর কাশিনাথ সাহা ফোন করে সুজন সাহা ও তার স্ত্রী অদ্বিতী সাহাকে নরসিংদীতে বেড়াতে যাওয়ার কথা বলেন। কথামতো সুজন ও তার স্ত্রী অদ্বিতী সাহা বিকালে ঢাকা থেকে নরসিংদী শহরতলীর রাজাদি গ্রামে শ্বশুর বাড়িতে বেড়ানোর জন্য রওয়ানা দেন। রাতে নরসিংদী শহরে নেমে শ্বশুর বাড়ি যাওয়ার পথে চিনিশপুর কালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ছিনাতাইয়ের উদ্দেশ্যে তাদেও গতিরোধ করে। ছিরতাইয়ের বাধা দিলে দুর্বৃত্তরা স্ত্রীর সামনেই সুজন সাহাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় স্ত্রীর আর্তচিৎকারে স্থানীয় লোকজন সুজন সাহাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহরিয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

(এসএএম/ ১৭ আগস্ট ২০১৭)