Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 02:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী উত্তরাঞ্চলে বন্যা কবলিত বিভিন্ন এলাকার মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, সেনাবাহিনী ২ হাজারের বেশি দূর্গতদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে। পাশাপাশি সেনাবাহিনীর মেডিক্যাল টিম এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত ১২ শতাধিক অসুস্থ মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেছে।

বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ায় আজ গাইবান্ধায় আরো ২ প্লাটুন সেনাসদস্য মোতায়েন হয়েছে। এ নিয়ে উত্তরাঞ্চলের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর ৩১ প্লাটুন সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

(এম আর / ১৭ আগষ্ট, ২০১৭)