Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 05:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজকে সামনে রেখে শেরে বাংলা স্টেডিয়ামে আজ সেনাবাহিনীর এক মহড়া হয়েছে।

কুইক রিস্কিউ ফোর্স কমান্ডার মেজর রোকুনুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনীর একদল প্যারা কমান্ডো এ মহড়ায় অংশ নেয়।

আজ বেলা ১২টা ৫ মিনিটে শেরে বাংলা স্টেডিয়ামে মহড়াটি শুরু হয়ে প্রায় ৩ মিনিট ধরে চলে।

মহড়া শেষে লে. কর্নেল এস এম ইমরুল হাসান সাংবাদিকদের বলেন, আপনারা জানেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জন্য এটা খুব প্রতিক্ষীত একটি সিরিজ। যেখানে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি ঢাকায় ও আরেকটি চট্টগ্রামে।

বাংলাদেশ এ সিরিজের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে। যেকোনো নাশকতা ও সংকট মোকাবিলা করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও কাজ করবে।

যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিতে সেনবাহিনী প্রস্তুত থাকবে। তারা পরিস্থিতি সামাল দিতে না পারলে যত দ্রুত সম্ভব সেনাবাহিনী স্টেডিয়াম চত্বরে উপস্থিত হবে।

(এম আর / ১৭ আগষ্ট, ২০১৭)