Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 21:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডস্ক, ঢাকা: বাংলাদেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন “দে-ছুট”। ভ্রমণের পাশাপাশি এর সদস্যরা নানান সামাজিক কর্মকান্ডেও নিজেদের জড়িয়ে রাখে। দেশের যে কোন দুর্যোগে সেচ্ছাশ্রমে, দে-ছুট ভ্রমণ সংঘ’র বন্ধুরা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এবারের বন্যায়ও তার ব্যতিক্রম হয়ন। হাওড় অঞ্চলে কয়েক দফা বন্যায়, সেই সব এলাকার মানুষ বেশ দুর্ভোগে রয়েছে। ক্ষতীগ্রস্থ হয়েছে হাওরবাসীর সহায় সম্বল। তাদের কষ্টের কিছুটা অংশীদার হতে গত ১৪ই আগস্ট সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর ছত্তিশ, গুচ্ছ গ্রাম, মানিককোণা, কুতুবপুর ও পশ্চিম মল্লিকপুর গ্রামের বানভাসি একশত পরিবারে মাঝে দিনভর ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য ছিল ৭ কেজি চাউল,৪ কেজি আলু,১ কেজি ডাল ও ১ কেজি প্যাকেট লবন।

উক্ত ত্রাণ বিতরণে সহযোগিতা করেছেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর ব্যুরো প্রধান শাহ্ দিদার আলম নবেল চৌধুরী। দে-ছুট ভ্রমণ সংঘ’র প্রতিষ্ঠাতা ও চীফ অর্গানাইজার মো.জাভেদ হাকিম এর নেতৃত্বে ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেটভিউ ২৪.কম এর সাংবাদিক ফরিদ উদ্দিন গাজী, বড়লেখা দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধ তপন কুমার দাস, দৈনিক সকালের খবর এর এ. জে লাভলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণ শষ দরগা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবুল কালাম জাকারিয়ার নিকট নগদ বিশ হাজার টাকা, তাঁর জিম্মায় দেয়া হয়। যে সব পরিবার অসহায় কিন্তু হাত পাততে লজ্জা পান, এমন সব পরিবারে ত্রাণ পৌছে দেয়ার জন্য। সুষ্ঠুভাবে ত্রাণ কার্য প্রচারণা ও পরিচালনায় ছিলেন সংগঠনের মো. জসিম উদ্দিন, খন্দকার মোস্তাক, আরাফাত রহমান, কাইউম হোসেন, জহিরুল ইসলাম উজ্জ্বল, বেলাল আহমেদ এবং মুজাহিদ জয়, নাজীব মোহাম্মদসহ আরো অনেকে।

(এসএএম/ ১৯ আগস্ট ২০১৭)