Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 09:47
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: “বীমা শিল্পের সমস্যা এবং সম্ভাবনা” শীর্ষক এক আলোচনা সভা সম্পন্ন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।

০৫ ফেব্রুয়ারী, ২০১৭ রবিবার রাজধানীর পল্টনে বিআইএ এর সম্মেলন কক্ষে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের সচিব মোঃ ইউনুসুর রহমান। অনুষ্ঠানে  বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের সদস্য যুবের আহমেদ খান ও জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান এবং দেশের সকল বীমা কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন অধ্যাপক শিবলী রুবাইয়েত উল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশের জিডিপিতে বীমা শিল্পে অবদান অতি নগন্য। অনুষ্ঠানে আরও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আহসানুল ইসলাম টিটু, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও মূখ্য নির্বাহী কর্মকর্তা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

আলোচকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশে বীমার প্রবৃদ্ধি কম হওয়ার কারণ দক্ষ জনশক্তির অভাব, ইমেজ সংকট, নৈতিকতার অভাব, দুর্বল আর্থিক অবস্থা, গবেষনা ও ট্রেনিং এর অভাব, নতুন পন্য উদ্ভাবন এর অভাব এবং প্রচার ও প্রসারের অভাব।

দেশে বীমা শিল্পে সম্ভাবনাগুলো হলো- দেশের সয়ংসম্পূর্ণ আর্থিক অবস্থা, বৈদেশিক বিনিয়োগ, ইন্স্যুরেন্স পলিসি উদ্ভাবন, নতুন পণ্য উদ্ভাবন ইত্যাদি। দেশে বীমার আওতা বাড়ানোর বিষয়েও তারা বিভিন্ন দিক তুলে ধরেন।

তারা বলেন, ইনটিগ্রেটিভ সফ্টওয়ার এর ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমরা অনেক দূরে যেতে পারব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএ এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

(শামীম/ ০৫ ফেব্রুয়ারি ২০১৭)