Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করা সংক্রান্ত মাসদার হোসেন মামলার শুনানি আগামী ৮ অক্টোবর দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্ট।

রোববার (২০ আগস্ট) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সকালে বিচারকদের শৃঙ্খলা বিধিমালার গেজেট প্রকাশের জন্য আরো কিছুদিন সময় চেয়ে রাষ্ট্রপক্ষে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এই আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন সময় নির্ধারণ করেন আপলি বিভাগ।

সর্বশেষ গত ২৩ জুলাই গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহ সময় দেন আদালত। ওই দিন আদালত বলেন, ‘শেষবারের মতো সময় দিচ্ছি। এর মধ্যে বিধি চূড়ান্ত করে গেজেট আকারে জারি করবেন।’

এরপর গত ২৭ জুলাই নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি চূড়ান্ত করে তার অনুলিপি প্রধান বিচারপতির কাছে জমা দেন আনিসুল হক। তবে তা গ্রহণ করেননি প্রধান বিচারপতি। কারণ হিসেবে ওই খসড়ায় আপিল বিভাগের পরামর্শের প্রতিফলন দেখা যায়নি।

এরপর প্রধান বিচারপতি এই বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আপিল বিভাগের বিচারপতিদের বৈঠকের আহ্বান জানিয়েছিলেন। তবে আইনমন্ত্রী অসুস্থ থাকায় বৈঠক অনুষ্ঠিত হয়নি। এর মধ্যে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ফলে এ বিষয় নিয়ে আলোচনায় আর কোনো অগ্রগতি হয়নি। আজ শুনানি শুরু হলে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গেজেট প্রকাশে নতুন দিন ধার্য করা হলো।

(এমআইআর/ ২০ আগস্ট ২০১৭)