Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 07 Nov 2026 09:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন সিলেট অফিসের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে। ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ সিরাজুল ইসলামকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি প্রদানপূর্বক সিলেট অফিসেই বহাল রাখা হয়েছে।

সিরাজুল ইসলাম ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। দীর্ঘ প্রায় ২৯ বছরের চাকরি জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্ট, ইইএফ ইউনিট ও রংপুর অফিসে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি ৫ অক্টোবর ১৯৬৩ সালে ঝিনাইদহ জেলার সদর উপজেলার অন্তর্গত বাগডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

 

(ইউএম/ ০৮ মার্চ ২০১৭)