Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 23:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আমরা বিচার বিভাগ ধৈর্য ধরছি, যথেষ্ট ধরছি। আজকে একজন কলামিস্টের লেখা পড়েছি। সেখানে ধৈর্যের কথা বলা আছে।

রোববার (২০ আগস্ট) অধস্তন আদালতের বিচারকদের চাকরিবিধি গেজেট আকারে প্রকাশ সংক্রান্ত শুনানিকালে সর্বোচ্চ আদালত এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, পাকিস্তানের সুপ্রিমকোর্ট প্রধানমন্ত্রীকে (নওয়াজ শরীফ) ইয়ে (অযোগ্য) করেছেন। সেখানে কিছুই (আলোচনা-সমালোচনা) হয়নি। আমাদের আরও পরিপক্কতা দরকার।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, মিডিয়াতে অনেক কথা বলছেন। কোর্টে এসে অন্য কথা বলেন। আপনাকে নয়, আপনাদের কথা বলছি।

তখন অ্যাটর্নি জেনারেল বলেন, সব বিষয় নিয়ে ঝড় উঠে গেছে।

এরপর প্রধান বিচারপতি বলেন, সবই তো আপনারা করেছেন। আমরা কোনো মন্তব্য করেছি?

অধস্তন আদালতের বিচারকদের চাকরিবিধি গেজেট আকারে প্রকাশের জন্য আবারো সময় চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, আপনার আলোচনার কথা হয়েছিল, কার সঙ্গে কে কে থাকবে।

জবাবে মাহবুবে আলম বলেন, ল’ মিনিস্টার। তখন বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া বলেন, অল জাজেজ অব অ্যাপিলেট ডিবিশন, তারপর আলোচনা পর্যন্ত করলেন না।

এরপর আদালত বলেন- আপনার (অ্যাটর্নি জেনারেল) চাওয়া মতো ৮/১০ করলাম (রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের প্রেক্ষিতে অধস্তন আদালতের বিচারকদের চাকরিবিধি গেজেট আকারে প্রকাশের জন্য সরকারকে ৮ অক্টোবর পর্যন্ত সময় দেয় আপিল বিভাগ)।

এসময় ব্যারিস্টার এম আমিরুল ইসলাম বলেন, মাই লর্ড, আমার আবেদনটি (অধস্তন আদালতের বিচারকদের চাকরিবিধি সংক্রান্ত একটি ব্যাখ্যা) শুনানি করেন।

তখন আদালত বলেন, ধৈর্য্য ধরছি, যথেষ্ট ধরছি। আজকে একজন কলামিস্টের লেখা পড়েছি। সেখানে ধৈর্যের কথা বলা আছে।

প্রধান বিচারপতি বলেন, পাকিস্তানের সুপ্রিমকোর্ট প্রধানমন্ত্রীকে (নওয়াজ শরীফ) ইয়ে (অযোগ্য) করেছেন। সেখানে কিছুই (আলোচনা-সমালোচনা) হয়নি। আমাদের আরও পরিপক্কতা দরকার।

(এমআইআর/ ২০ আগস্ট ২০১৭)