Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 21:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ফোরামের এক বৈঠক শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক বার্তা সম্পাদক মমতাজ বিলকিস বানুকে সভাপতি এবং শারমীন রিনভিকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়। এতে সহ-সভাপতি মাহমুদা চৌধুরী ও রোজী ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদা আহমাদ, সাংগঠনিক সম্পাদক সাজেদা হক, কোষাধ্যক্ষ জুনান নাশিত, প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক খাতুনে জান্নাত কণা, দপ্তর সম্পাদক শারমিন আজাদ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মকবুলা পারভীন, শিরীন সুলতানা, আফরোজা আঁখি ও আফরোজা নাজনীন।

নতুন এ কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রবীণ সাংবাদিক রাশেদা আমিন ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

(এসএএম, ২০ আগস্ট ২০১৭)