Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 04:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঈদুল আজহায় মানুষের যাত্রা নিবিঘ্ন করতে আগামী ২৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে পোশাক কারখানা শ্রমিকদের ছুটি দেওয়া হবে।

ছুটির আগেই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় ও প্রাসঙ্গিক’ শীর্ষক এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সভায় জন নিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীনসহ কোস্টগার্ড, গোয়েন্দা সংস্থা, বিজিএমইএসহ অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে ৯৫টি ফায়ার সার্ভিস দল সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকবে এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সতর্ক অবস্থানে থাকবে।

(এম আর / ২০ আগষ্ট, ২০১৭)