Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 01:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: টেস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুমিনুল হক কে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ দেয়া হয়েছিল। গতকাল এই বাহাতি ব্যাটসম্যানকে বাদ দেয়া নিয়ে প্রশ্নবাণের সামনে পড়েছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

তাকে বাদ দেয়া নিয়ে বিতর্ক যখন সরব সারা দেশ, ঠিক তখনই দলে ফিরালেন মুমিনুলকে দলে ফিরালো বিসিবি।

মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের চোখের সংক্রমণ না সারায় বাদ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দলে ফেরানো হলো তাঁকে।

মোসাদ্দেক হোসেনের চোখের সংক্রমণ সম্পর্কে কি কোন ধারনা ছিল না বিসিবির? চিকিৎসক বা ফিজিও কি কিছু জানায়নি বিসিবিকে মোসাদ্দেকের চোখের সংক্রমণ নিয়ে-তার খেলার সম্ভাবনা আছে কি নাই? একদিনের ব্যবধানে মুমিনুলকে বাদ দিলেন আবার দলে নিলেন, যখন যা ইচ্ছা তাই করবে বিসিবি? এত নাটকের কি প্রয়োজন? বিসিবির অবস্থা এমন যারে ভালো লাগবে টিমে রাখবে, ভালো লাগবে না, রাখবে না।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্য সবচেয়ে বেশি ব্যাটিং-গড় মুমিনুলের। কিন্ত দুটি টেস্টে খারাপ করার কারণে তাঁকে দল থেকে বাদ দিয়ে দেওয়া স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিয়েছিল। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে প্রথম টেস্টে খেললেও দ্বিতীয় টেস্টে একাদশের বাইরে রাখা হয় তাঁকে।

২০১৩ সালে টেস্ট অভিষেকের পর গতকালই প্রথম জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে মোসাদ্দেকের চোখের সমস্যাজনিত বিসিবির নাটকের কারনে মুমিনুল দলে ফিরে এলো।

(এম আর / ২০ আগষ্ট, ২০১৭)