Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 21:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কনজ্যুমার ফাইন্যান্সিং এর অধীন ক্রেডিট কার্ড অশ্রেণীকৃত (আনক্লাসিফায়েড) ঋণের বিপরীতে সাধারণ সঞ্চিতির পরিমাণ কমিয়েছে দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

সোমবার এক সার্কুলার জারির মাধ্যমে সকল ব্যাংককে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, কনজ্যুমার ফাইন্যান্সিং এর অধীন ক্রেডিট কার্ড অশ্রেণীকৃত ঋণের বিপরীতে এখন থেকে ব্যাংকগুলোকে ২ শতাংশ হারে সাধারণ সঞ্চিতি রাখতে হবে। এর আাগে ব্যাংকগুলোকে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিতরণ করা ঋণের ৫ শতাংশ হারে সাধারণ সঞ্চিতি রাখতে হতো।

মূলত ক্রেডিট কার্ডে খরচ কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

(এসএএম/ ২১ আগস্ট ২০১৭)