Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 23:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি আলোকিত নারী-২০১৭ সম্মাননা প্রদান করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) পঞ্চমবারের মতো এ সম্মাননা প্রদান করা হবে। এ বছর আলোকিত নারী সম্মাননা পাচ্ছেন ৮ জন আলোকিত নারী।

এবারের আলোকিত নারীরা হলেন- অধ্যাপক মাহফুজা খানম (শিক্ষাবিদ), ফরিদা পারভিন (সঙ্গীত ব্যক্তিত্ব), লুনা সামসুদ্দোহা (নারী উদ্যোক্তা), মিলি বিশ্বাস (চ্যালেঞ্জিং পেশা), সুজাতা (অভিনয়), সাজেদা বেগম (কৃষি উদ্যোক্তা), জোবেরা রহমান লিনু (ক্রীড়া) ও সওগাত নাজবিন খান (সমাজ সেবা)।

আয়োজনটি সরাসরি দেখানো হবে আরটিভিতে ৯মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সোহেল রানা বিদ্যুত। সম্মাননা অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনা থাকবে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানটি স্পন্সর করেছে জয়া। কো-স্পন্সর হিসেবে আছে মধুমতি, মার্কেন্টাইল ও এনআরবি গ্লোবাল ব্যাংক। ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে লুক এট মি, অনলাইন পার্টনার থাকছে আরটিভি অনলাইন এবং মেকআপ পার্টনার থাকছে পারসোনা।

(এমআইআর/ ০৮ মার্চ ২০১৭)