Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 21:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : পুঁজিবাজারের জন্য সাইবার নিরাপত্তা নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিতে চলেছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)।

ভারতের বাজার নিয়ন্ত্রক জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে বৈঠকে বসবে সেবি’র পরিচালনা পর্ষদ। সাইবার হানা নিয়ে বিশ্ব জুড়ে উদ্বেগ বাড়া এবং ভারতেও তার প্রভাব পড়ার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এরই মধ্যে বিভিন্ন স্টক এক্সচেঞ্জ, ডিপজিটরি ও মূলধনী বাজারের সব লেনদেনকারীর জন্য নিরাপত্তার ঘেরাটোপ আঁটোসাঁটো করার কাজ হাতে নিয়েছে ভারতের এই বাজার নিয়ন্ত্রক সংস্থাটি। কোনো ঘটনা ঘটলে সেবি-কে তা দ্রুত জানানোর কথাও বলা হয়েছে।

এই পরিকল্পনার লক্ষ্য, চালু থাকা ব্যবস্থাকেই যথাসম্ভব কাজে লাগিয়ে সম্ভাব্য সাইবার হানা রুখে দেয়া। উন্নত প্রযুক্তির সাহায্যে নিরাপত্তার পাঁচিল তৈরি করার কথাই বলা হয়েছে এ ক্ষেত্রে।

উল্লেখ্য, গত মে-তে বিষয়টির দেখভালের জন্য উচ্চ পর্যায়ের কমিটিও গড়েছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তারা সাইবার হানা এড়ানোর পথ বাতলাবে এবং বিশ্ব বাজারে চালু থাকা এ ধরনের ব্যবস্থাকে ভারতের বাজারের উপযোগী করে নিতে পরামর্শ দেবে।

সম্প্রতি ওয়ান্নাক্রাই-এর মতো ভাইরাস হানায় বিশ্ব জুড়ে বসে যায় বহু কম্পিউটার সংযোগ ব্যবস্থা। এছাড়া গত ১০ জুলাই কারিগরি ত্রুটির জেরে তিন ঘণ্টারও বেশি ভারতে এনএসই-র লেনদেন থমকে থাকে।

সূত্র : আনন্দবাজার

(দীপ্ত / এসএএম/ ২১ আগষ্ট, ২০১৭)