Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 23:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২৬ আসামির মধ্যে ১৫ জনের মৃত্যুদন্ড বহাল রেখেছে হাইকোর্ট। এরমধ্যে প্রধান আসামি নূর হোসেন এবং র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও মাসুদ রানা রয়েছে।

অপর মৃত্যুদন্ডপ্রাপ্ত ১১ জনের সাজা কমিয়ে তাদেরকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে।

বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন।

(এমআইআর/ ২২ আগস্ট ২০১৭)