Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 00:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা :  সন্ত্রাসীদের জন্যে স্বর্গ রাজ্য বানানোর যে সুযোগ ইসলামাবাদ করে দিচ্ছে ওয়াশিংটন আর বেশী দিন তা সহ্য করবে না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সতর্ক করে দিয়ে এ মন্তব্য করেছেন।

দক্ষিণ এশিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল ঘোষণাকালে সোমবার ট্রাম্প বলেন, ‘সন্ত্রাসী সংগঠনগুলোর কাছে পাকিস্তানের স্বর্গ রাজ্যে পরিণত হওয়ার ব্যাপারে আমরা আর বেশী দিন নীরব থাকতে পারি না।’

তিনি বলেন, ‘আফগানিস্তানে আমাদের প্রচেষ্টার অংশীদার হয়ে পাকিস্তান লাভবান হতে পারে। সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশটি অনেক কিছু হারাচ্ছে।’

ট্রাম্প আরো বলেন, ‘উগ্রপন্থীদের দমন করতে না পারলে পাকিস্তানকে দেয়া মার্কিন সামরিক ও অন্যান্য সহায়তা ঝুঁকির মুখে পড়বে।’

তিনি বলেন, আমরা যেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছি পাকিস্তান তাদের প্রশ্রয় দিচ্ছে এবং তাদেরকে কোটি কোটি ডলার দেয়া হচ্ছে।

ট্রাম্প বলেন, তাদেরকে পাল্টাতে হবে এবং তা অবিলেম্বে। সূত্র: এএফপি

(এম আর / ২২ আগষ্ট, ২০১৭)