Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: গ্যাসের চাহিদা মেটাতে আন্তর্জাতিক বাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার ব্যাপারে বাংলাদেশকে ৩৯টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এলএনজি সরবরাহ করতে আগ্রহ প্রকাশ করেছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রূপান্তরিকা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিডেটের (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

আগ্রহী কোম্পানিগুলোর মধ্যে ১৫টি সিঙ্গাপুরের,৩টি জাপানের, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, হংকং এবং বারমুডার ২টি করে এবং ইতালি, দক্ষিণ কোরিয়া, ভারত, অস্ট্রেলিয়া, স্পেন, সুইজারল্যান্ড, মালয়েশিয়া ও বাংলাদেশের একটি করে কোম্পানি রয়েছে।

মার্কিন কোম্পানি শেভরন, ভারতের আদানি পোর্ট ও বাংলাদেশ সামিট গ্রুপের সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি এ তালিকায় রয়েছে।

মো. কামরুজ্জামান জানান, আগ্রহীদের আবেদন যাচাই বাছাই করে আগামী এক মাসের মধ্যে কোম্পানিগুলোর শর্টলিস্ট তৈরি করা হবে।

তিনি বলেন, শর্টলিস্টেট কোম্পানিগুলোর সঙ্গে আরপিজিসিএলের চুক্তিসই হবে। চুক্তি অনুযায়ী, অন্তত ৫ বছর কোম্পানিগুলোর বাংলাদেশকে স্পট এলএনজি সরবরাহ করতে পারবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সাল থেকেই এলএনজি গ্যাসের ব্যবহার শুরু হতে পারে। দুই বছরের মাথায় ২০২০ সালে দেশে এই গ্যাসের চাহিদা বেড়ে দাঁড়াতে পারে ৮০ লাখ টনের মতো।

(এম আর / ২২ আগষ্ট, ২০১৭)