Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 17:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরায় সাদিকুর রহমান তপন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে পাঁচ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ বছরের কারাদন্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামের আব্দুল বাসেদ এর ছেলে মিজানুর রহমান ও মোস্তফা মিয়া, আব্দুল আলীর ছেলে ফিরোজ মিয়া, কাশেম আলীর ছেলে আসাদ মিয়া ও আবু নাঈম মিয়ার ছেলে মকবুল হোসেন। আসামিদের মধ্যে তিনজন পলাতক রয়েছেন। নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো. ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ১৯৯২ সালের ১৩ অক্টোবর রায়পুরার হাসনাবাদ গ্রামের সাদিকুর রহমান তপন নিখোঁজ হন। পরদিন সকালে একই গ্রামের একটি ফসলি জমিতে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহত তপনের চাচা নূর মোহাম্মদ সরকার বাদী হয়ে ১২ জনকে আসামি করে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যপ্রমাণ ও আসামিদের স্বীকারোক্তি মোতাবেক হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং বাকি আসামিদের খালাস দেন।

 

(এসএইচআর/এসএএম/ ২২ আগস্ট ২০১৭)