Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 22:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা :  রাশিয়ার তৈরি ৪র্থ প্রজন্মের যুদ্ধবিমান মিগ-৩৫ কিনতে আগ্রহী বাংলাদেশ সরকার।

রাশিয়ায় আসন্ন ‘আর্মি-২০১৭ মিলিটারি টেকনিক্যাল ফোরামে’এ বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

মিয়ানমার ও পেরুও এই জঙ্গিবিমান কিনতে আগ্রহী এবং তাদের প্রতিনিধিরাও ওই আলোচনায় অংশ নেবেন খবরে বলা হয়েছে।

মিগ এয়ারক্র্যাফট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলিয়া তারাসেনকোর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ২২ থেকে ২৭ অগাস্ট মস্কোর থিম পার্ক প্যাট্রিয়টে তা অনুষ্ঠিত আর্মি-২০১৭ মিলিটারি টেকনিক্যাল ফোরাম অনুষ্ঠিত হবে।

খবরে বলা হয়, মিগ-২৯কে/কেইউবি ও মিগ-২৯এম/এম২ এর উপর ভিত্তি করে ৪র্থ প্রজন্মের এই যুদ্ধবিমান মিগ-৩৫ এর নকশা করা হয়েছে।

২৬ জানুয়ারি মিগ-৩৫ এর পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয়। পরদিন মস্কোতে এর প্রদর্শনী হয়।

প্রসঙ্গত, এপ্রিলে বাংলাদেশের কাছে মিগ-৩৫ বিক্রির প্রস্তাব দেয় রাশিয়া। এধরনের যুদ্ধবিমানে উন্নত উড্ডয়ন ক্ষমতা ও অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ছাড়াও এনইএসএ রাডার ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে। ভূমি থেকে কোনো নির্দেশনা ছাড়াই স্বয়ংসম্পূর্ণভাবে লক্ষ্যমাত্রা স্থির করে অতি দক্ষতার সঙ্গে বহুমুখী ভূমিকায় যুদ্ধবিমানটি সক্রিয় থাকে।

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের কাছেই রাশিয়া প্রথম এধরনের যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেয়। একটি মিগ-৩৫ বিমানের দাম হতে পারে ৪৬ মিলিয়ন ডলার। সূত্র:তাস

(এম আর / ২৩ আগষ্ট, ২০১৭)