
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রূপালী ব্যাংক লিমিটেড এর চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৭ সম্পন্ন হয়েছে।
বুধবার (২৩ আগস্ট ২০১৭ইং) চট্টগ্রাম নগরীর হোটেল আগ্রাবাদে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান বলেন, ৫৬৩ শাখার সকল সেবা শতভাগ অনলাইনের মাধ্যমে চট্টগ্রামে শীর্ষে অবস্থান করবে রূপালী ব্যাংক।
প্রধান বক্তা হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আতাউর রহমান প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখছে রূপালী ব্যাংক। এ ব্যাংক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১ (এক) কোটি মায়ের একাউন্ট খুলেছে এবং প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মায়েদের হিসাবে জমা করছে যা বিশ্বের সর্ব বৃহৎ ডিজিটাল পেমেন্ট হিসেবে বিবেচ্য।
চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জিএম ওয়াকার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় মহাব্যবস্থাপক হাসনে আলম, চট্টগ্রাম পূর্ব, চট্টগ্রাম পশ্চিম এর জোনাল ম্যানেজার ও অডিট এন্ড ইন্সপেকশনের ডিজিএমসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
(শামীম/ ২৩ আগস্ট ২০১৭)