Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশ্বাস দিয়েছেন যে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ সময় লাগলেও ফেরত আসবে।

আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে তিনি এই আশ্বাস দেন।

অর্থমন্ত্রী বলেন, বালাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন আপাতত প্রকাশ করা হবে না।

গত বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে।

শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত পাওয়া যায় বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়।

ফিলিপাইন থেকে চুরি হওয়া অংশের ১ কোটি ৫২ লাখ ডলার ফিলিপাইন থেকে ফেরত পাওয়া গেছে। বাকি ৬ কোটি ৫৮ লাখ ডলার এখনও ফেরত পায়নি বাংলাদেশ।

এ ঘটনায় সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন নেতৃত্বাধীন তদন্ত কমিটি অর্থমন্ত্রীর কাছে এক বছর আগে প্রতিবেদন জমা দেওয়া হয়। কিন্ত কয়েক দফা ঘোষণা দিয়েও তা প্রকাশ করেননি অর্থমন্ত্রী।

(এম আর / ২৩ আগষ্ট, ২০১৭)