Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 01:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, জনতা ব্যাংকসহ মোট ৬ ব্যাংকসহ আরও দুইটি সরকারি আর্থিক প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৬৬৩ জন কর্মকর্তা। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭ জন, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১ জন, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১ জনক নিয়োগের কথা বলা হয়।

এছাড়া বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ১ জন ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৭০ জনসহ মোট ১ হাজার ৬৬৩ জন নিয়োগ নেয়া হবে।

তবে পদের সংখ্যা পরে বাড়তে বা কমতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ১ আগস্ট ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

(দীপ্ত/ ২৩ আগস্ট ২০১৭)