Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ভারতের শিলিগুড়ি থেকে ২২ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৮৩ কোটি ৫০ লাখ টাকা।

গতকাল বুধবার (২৩ আগস্ট) সচিবালয়ে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

পরিচালন পদ্ধতির মান (এসওপি) অনুযায়ী ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ৫০০ পিপিএম (পার্টস পার মিলিয়ন) মানমাত্রার ২২ হাজার টন ডিজেল আমদানি করা হবে। এক্ষেত্রে প্রিমিয়াম ৫ দশমিক ৫ ডলার করার সুপারিশ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি)।

এর আগে ২০১৬ সালে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ রেলপথে ট্যাংক ওয়াগনের মাধ্যমে আন্তর্জাতিক দরের সঙ্গে সামঞ্জস্য রেখে দুই হাজার ২৬৮ টন ডিজেল আমদানি করা হয়।

(এমআইআর/ ২৪ আগস্ট ২০১৭)