Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 04:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আগামীকাল রোববার কোরবানির ঈদ উপলক্ষ্যে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি রাজধানীতে সরকারি-বেসরকারি বেশ কয়েকটি ব্যাংকের শাখা থেকে এই টাকা সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এসব নোট পাওয়া যাবে রাজধানীতে বিভিন্ন ব্যাংকের ১৪ শাখা থেকে। গ্রাহকরা ঈদের ছুটির শেষ কার্যদিবস পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।

তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

একজন ব্যক্তি এবার বিভিন্ন মূল্যমানের সর্বোচ্চ সাড়ে ১৮ হাজার টাকার সমপরিমাণ নতুন টাকা বদলে নিতে পারবেন। এর মধ্যে ৫ টাকার ১ প্যাকেট বা ৫০০ টাকা, ১০ টাকার ১ প্যাকেট বা ১০০ হাজার টাকা, ২০ টাকার ১ প্যাকেট বা ২ হাজার টাকা, ৫০ টাকার ১ প্যাকেট বা ৫ হাজার টাকা ও ১০০ টাকার ১ প্যাকেট বা ১০ হাজার টাকা নেয়ার সুযোগ রাখা হচ্ছে।

তবে কেউ ইচ্ছা করলে নোট উত্তোলনকালে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

রাজধানীতে যেসব ব্যাংকে ও শাখায় নতুন টাকা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, দি সিটি ব্যাংকের মিরপুর শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, সোনালী ব্যাংকের রমনা শাখা, শাহ্জালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখা ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখায় নতুন টাকা পাওয়া যাবে।

(দীপ্ত/ ২৬ আগস্ট ২০১৭)