Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 22:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিষাক্ত পটকা মাছ খেয়ে সোবাহান খন্দকার (৫৫) নামের মাদারীপুরের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে সদর উপজেলার বলাইরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি স্থানীয় বলাইরকান্দি জুনিয়র হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন।

মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, রাতে পটকা মাছের তরকারি দিয়ে খাবার খাওয়ার পরে অস্বাভাবিক বমি করতে থাকেন সোবাহান।

একপর্যায়ে পরিবারের লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক মো. আবু সফর বলেন, পটকা মাছে বিষ থাকে। এই মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় সোবাহান খন্দকারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

(এম আর / ২৭ আগষ্ট, ২০১৭)