Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত জেনারেল হাসপাতালে চালু হতে যাওয়া বার্ন ইউনিটের জন্য ১০ লাখ টাকার অর্থ সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক।

রোববার নগর ভবনে ব্রাক ব্যাংকের প্রতিনিধিবৃন্দ চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে এই চেক হস্তান্তর করেন।

চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত জেনারেল হাসপাতালে চালু হতে যাওয়া বার্ন ইউনিটের জন্য অনেক অর্থ প্রয়োজন। আজ ব্র্যাক ব্যাংক এই হাসপাতালের বার্ন ইউনিটের জন্য যে অনুদান দিল তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা এই জেনারেল হাসপাতালে নগরবাসীকে স্বল্প খরচে সেবা প্রদান করে থাকি।

তিনি বলেন, সমাজের প্রতিষ্ঠিতরা যদি মানবতার টানে বিভিন্ন উন্নয়নমূলক কাজে এগিয়ে আসে তাহলে গরিব মানুষেরা আরও সচ্ছ্বলভাবে জীবনযাপন করতে পারবে।
এসময় চসিকের কাউন্সিলর ও স্বাস্থ্য-শিক্ষা ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নাজমুল হক ডিউক, গোসাইল ডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল হক, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী আকতার আসিফ, কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রীতি বড়ুয়া, মোহাম্মদ আলী, আশীষ মুখার্জী, ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আহমেদ সিদ্দিক খালেদ, মেহেদী হাসান চৌধুরী, আবুল কাসেম, শেখ নাবিদুর রহমান, জামসেদ আহমেদ চৌধুরী, আবদুর রহিম সোহেল, রিজিউনাল ম্যানেজার (কর্পোরেট) খান মো. ইসতিয়াক প্রমুখ উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২৭ আগস্ট ২০১৭)