Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 00:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে পুকুরের পানিতে ডুবে মাইশান চৌধুরী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ আগস্ট) দুপুরে শহরতলীর দগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নরসিংদী শহরতলীর দগরিয়া এলাকার সাওন চৌধুরীর শিশু পুত্র মাইশান রোববার দুপুর দেড়টার দিকে বাড়ীর উঠানে খেলা করতে করতে এক সময় বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। বেলা পোনে দু’টার দিকে মাইশনিকে দেখতে না পেয়ে তার মা আশপাশে খোঁজাখুজি শুরু করে। এসময় তাকে খুঁজতে পুকুরে লোক নামানো হলে তারা মাইশানের দেহ পুকুরের পানিতে পায়। পরে তাকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এসএইচআর/ এসএএম/ ২৭ আগস্ট ২০১৭)