Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 04:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুরোনো বেতন স্কেলে প্রণোদনা বোনাসের অনুমোদন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিরা। এর সাথে তারা সর্বশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাসের দাবি জানান।

গতকাল রাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন হয় যে ২০১৫ সালের জুনের মূল বেতনের পাঁচ গুণ প্রণোদনা বোনাস দেয়া হবে। তারই প্রেক্ষিতে বিক্ষোভে নেমেছেন তারা।

আজ সকাল থেকে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং দুপুরের দিকে বিক্ষোভ শুরু করেন তারা।বিক্ষোভকারীরা গভর্নর ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

কর্মকর্তারা বলছেন, প্রচলিত নিয়মে সবশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাস দেওয়া হয়। পর্ষদে যে প্রণোদনা বোনাসের অনুমোদন দেওয়া হয়েছে, তা কার্যকর হলে যারা ২০১৬ ও ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন, তাদের প্রণোদনা বোনাসের কী হবে?

এ ছাড়া এই সময়ে যারা পদোন্নতি পেয়েছেন, তারা কেন আগের স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাস পাবেন? সেই প্রশ্নও রেখেছেন বিক্ষোভকারীরা।

(এম আর / ২৮ আগষ্ট, ২০১৭)