Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কমমূল্যের ব্যক্তিগত গাড়ি হিসেবে জনপ্রিয় ভারতের টাটা মোটরসের ন্যানো গাড়ি তৈরির কারখানা বাংলাদেশে প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে।

ন্যানো গাড়ির সবচেয়ে বড় বিদেশি পরিবেশকদের অন্যতম বাংলাদেশি প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপ। সম্প্রতি এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশে ন্যানো গাড়ি তৈরির আগ্রহ দেখানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়, নিটল-নিলয় গ্রুপ বাংলাদেশে ন্যানো গাড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের আগ্রহ দেখিয়েছে।

শনিবার নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ সাংবাদিকদের জানান, এরইমধ্যে টাটা গ্রুপের কাছে ন্যানো গাড়ির কারখানার জন্য প্রস্তাব দিয়েছেন তিনি। এর মাধ্যমে টাটা গ্রুপ বাংলাদেশের মোটরগাড়ি বাজারের বড় অংশের দখল নিতে পারবেন বলে তার প্রত্যাশা।

তিনি বলেন, নিটল-নিলয় গ্রুপ টাটা গ্রুপের বাণিজ্যিক যানবাহন প্রক্রিয়াজাত করছে। আমরা এখন বছরে ২০০-৩০০টি ন্যানো গাড়ি বিক্রি করছি। আমি টাটা গ্রুপকে বলেছি, বাংলাদেশে তার বিশাল বাজার তৈরি হতে পারে, যদি ন্যানো ও টাটার আরও কিছু মডেলের গাড়ি এখান থেকে প্রক্রিয়াজাত করা যায়।

(এম আর / ২৮ আগষ্ট, ২০১৭)