Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মো. আব্দুল জলিল সোনালী ব্যাংক লিমিটেডের নতুন জেনারেল ম্যানেজার বা জিএম হিসেবে পদোন্নতি পেয়েছেন।

আজ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আব্দুল জলিল জিএম হিসেবে পদোন্নতি পেয়ে সম্প্রতি জেনারেল ম্যানেজার’স অফিস, ফরিদপুর-এ যোগদান করেছেন। এর আগে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের এমআইএস অ্যান্ড স্ট্যাটিসটিকস ডিভিশনে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি লাভ করে ১৯৮৪ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারি অফিসার (গ্রেড-৫) হিসেবে যোগদান করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ডিআইবিবি ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি সিঙ্গাপুর ও ব্যাংকক-এ আইটি বিষয়ক আর্ন্তজাতিক প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি সদরঘাট কর্পোরেট শাখা, রমনা কর্পোরেট শাখা, ওয়েজ আনার্স কর্পোরেট শাখাসহ প্রধান কার্যালয়ের ইনফরমেশন টেকনোলজি ডিভিশনে দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি ১৯৬০ সালের ১ নভেম্বর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ঠাকুরতাকান্দি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মোহাম্মদ ইছহাক ডামুড্যা উপজেলাস্থ দারুল আমান হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে সুদীর্ঘ ৪০ বছর দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক। তার স্ত্রী মিসেস ফয়জুন্নেছা একজন গৃহিণী।

(এম আর / ২৮ আগষ্ট, ২০১৭)