Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 10:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্কঃ ‘সোনালি আঁঁশের সোনার দেশ/পাট পণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার দেশে প্রথমবারের মতো পালিত হবে ‘জাতীয় পাট দিবস-২০১৭’।

দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আজ সকাল সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়া  রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে পাট ও পাটজাত পণ্য সহযোগে বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। আগামী ৯ মার্চ রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিবসের মূল অনুষ্ঠান ও ৯ থেকে ১১ মার্চ তিনদিনব্যাপী পাটপণ্যের মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেরা পাটচাষি, সেরা পাটবীজ উত্পাদনকারী, রফতানিকারক প্রতিষ্ঠানসহ আট ক্যাটাগরিতে এবং পাট সংশ্লিষ্ট গবেষণা ও উদ্ভাবনের জন্য দু’ব্যক্তিকে পুরস্কার দেওয়া হবে।

(আরআর/ ৮ মার্চ ২০১৭)