Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 04:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সিটিব্যাংক এনএ বাংলাদেশ, গ্লোবাল ফিন্যান্স ম্যাগাজিনের তালিকায় টানা ১০বারের মতো করপোরেট ইনস্টিটিউশনাল ডিজিটাল ব্যাংকিং বিভাগে বাংলাদেশের শ্রেষ্ঠ ডিজিটাল ব্যাংকের স্বীকৃতি পেল।

এছাড়া সিটিব্যাংক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশ্বসেরা করপোরেট/ইনস্টিটিউশনাল ডিজিটাল ব্যাংকিং বিভাগে পাঁচটি আঞ্চলিক সাব-ক্যাটাগরি পুরস্কার অর্জন করেছে। পুরস্কারগুলো হলো, শ্রেষ্ঠ উদ্ভাবনী ডিজিটাল ব্যাংক, শ্রেষ্ঠ অনলাইন ক্যাশ ম্যানেজমেন্ট, শ্রেষ্ঠ অনলাইন ট্রেজারি সার্ভিসেস, শ্রেষ্ঠ মোবাইল ব্যাংকিং ও শ্রেষ্ঠ মোবাইল ব্যাংকিং অ্যাপ।

সিটি এশিয়া প্যাসিফিকের ট্রেজারি অ্যান্ড ট্রেড সলিউশনস (টিটিএস) বিভাগের প্রধান রাজেশ মেহতা বলেন, সিটিব্যাংক এনএ বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের অন্যতম পথপ্রদর্শক। টানা দশমবারের মতো সেরা ডিজিটাল ব্যাংকের পুরস্কার আমাদের শ্রেষ্ঠত্বই নির্দেশ করে।

(এম আর / ৩০ আগষ্ট, ২০১৭)