Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 10:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টে ৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণসহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এ প্রজেক্টের লক্ষ দেশের সব সরকারি প্রতিষ্ঠানকে ই-জিপির আওতায় আনা এবং সরকারি কর্মকর্তা ও দরপত্রে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেয়া।

৩৮ বছর মেয়াদে পরিশোধযোগ্য এ ঋণের ব্যবহূত অর্থের ওপর শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ এবং অব্যবহূত অর্থের ওপর শূন্য দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি দিতে হবে।

গতকাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এসইসি-২ সম্মেলন কক্ষে এ ঋণচুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন ইআরডি সচিব কাজী শফিকুল আযম ও বিশ্বব্যাংকের পক্ষে সংস্থার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। এ সময় উপস্থিত ছিলেন ইআরডির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খালেদ উর রহমান।

তিনি প্রকল্পটির বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। প্রকল্পটি জুলাই ২০১৭ থেকে জুন ২০২২ সালের মধ্যে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বাস্তবায়ন করবে।

জানা যায়, ঋণকৃত এ অর্থ সিপিটিইউকে পুনর্গঠন ও ই-জিপি সিস্টেমকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, দেশের সব সরকারি প্রতিষ্ঠানকে ই-জিপির আওতায় আনা, সরকারি কর্মকর্তা ও দরপত্রে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেয়া এবং প্রকল্পগুলোকে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পরিবীক্ষণ করার লক্ষ্যে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে শক্তিশালী করার জন্য ব্যয় করা হবে।

(এম আর / ৩০ আগষ্ট, ২০১৭)