Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 10:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জাল ডকুমেন্ট দেখিয়ে পণ্য রফতানি না করেই ১০ কোটি ৮১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ কৃষি ব্যাংকের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল তেজগাঁও থানায় দুদকের উপপরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন:
মেসার্স আরএন সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশিদুন নবী চৌধুরী,
তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হোসনে জামান চৌধুরী,
কৃষি ব্যাংকের কারওয়ান বাজার করপোরেট শাখার সাবেক এসপিও শাহ সারফুদ্দিন আহমেদ,
সাবেক এজিএম মো. সারোয়ার হোসেন,
সাবেক ডিজিএম ও শাখা ব্যবস্থাপক মো. জুবায়ের মনজুর এবং
সাবেক ডিজিএম ও শখা ব্যবস্থাপক এবিএম আতাউর রহমান।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নিজে লাভবান হওয়া বা অন্যকে লাভবান করার জন্য প্রধান কার্যালয়ের ঋণ অনুমোদনের শর্ত লঙ্ঘন করে প্রথমে জাল রেকর্ডপত্রের মাধ্যমে বিদেশে পণ্য রফতানি না করে এবং পরবর্তীতে রফতানি-সংক্রান্ত ১০টি জাল এফবিপি ডকুমেন্ট ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কৃষি ব্যাংক থেকে ১০ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৬৬৯ টাকা আত্মসাত করেছেন।

(এম আর / ৩০ আগষ্ট, ২০১৭)