Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 17 Jul 2026 17:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্কঃ ‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে গতকাল সোমবার বিভিন্ন স্থানে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাজশাহীর বাগমারা ও বগুড়ার ধুনটে শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

বাগমারা উপজেলা পাট উন্নয়ন দপ্তরের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ভবানীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার।

বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান।
এদিকে ধুনট উপজেলা পরিষদ থেকে বেলা ১১টায় একটি শোভাযাত্রা বের হয়ে শহর এলাকা প্রদক্ষিণ করে। পরে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনো) মুহাম্মাদ ইব্রাহীম।
বক্তব্য দেন ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ্, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজাহান আকতার, ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিম, ধুনট উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হোসনে আরা প্রমুখ।

 

(আরআর/ ৮ মার্চ ২০১৭)