Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 12:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  বাসে ধর্ষণের পর হত্যার শিকার রুপা খাতুনের লাশ কবর থেকে তুলে তা পরিবারের কাছে দেয়ার এই নির্দেশ দিয়েছেন টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া।

বৃহস্পতিবার এ নির্দেশ দেন তিনি।

মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম বলেন, রুপার লাশ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য ব্যবস্থা নিতে নিহত তরুণীর বড় ভাই হাফিজুল ইসলাম গত বুধবার থানায় আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছে।

রূপা খাতুনকে ধর্ষণ শেষে ঘাড় মটকে হত্যার পরও পরিবহনশ্রমিকদের আচরণ ছিল খুবই স্বাভাবিক।হিংস্র পশু থেকে ও নিম্নতর অবস্থানে চলে যাচ্ছে মানুষ।হত্যা করার পরও তারা নির্বিকার, যেন কিছুই হয়নি।পশুরাও হয়তো এমন নয়।

গতকাল সংবাদমাধ্যমে খবর পেয়ে বিস্মিত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামের মানুষও। প্রতিবাদে টাঙ্গাইল শহরে মানববন্ধন হয়েছে।

গতকাল বাসটির চালক হাবিবুর রহমান (৪৫) ও সুপারভাইজার সফর আলী (৫৫) আদালতে জবানবন্দি দেন। এর আগের দিন বাসের তিন সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯) আদালতে জবানবন্দি দিয়েছিলেন। তারা পাঁচজনই ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। পুলিশ আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী ধর্ষণের শিকার তরুণীর মুঠোফোন ও ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেছে।

জবানবন্দি অনুযায়ী, গত শুক্রবার বগুড়ার চারমাথা থেকে ছোঁয়া পরিবহনের বাসটি সন্ধ্যা সাতটার পর ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করে। বগুড়ার বনানী এলাকা থেকে ওই তরুণীসহ আরও পাঁচ-ছয়জন যাত্রী বাসে ওঠেন। বাসটি সিরাজগঞ্জে আসার পর শুধু ওই তরুণী ছাড়া আর কোনো যাত্রী ছিল না। বাস এলেঙ্গা পার হওয়ার পর চালকের সহকারী শামীম প্রথমে তরুণীকে অশোভন প্রস্তাব দেন। পরে জোর করে বাসের পেছনের আসনে নিয়ে যান। তখন তরুণী তাঁর মুঠোফোন এবং সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা শামীমকে দিয়ে অনুরোধ করেন, তাঁর কোনো ক্ষতি যেন না হয়।

টাকা ও মুঠোফোন নেওয়ার পর শামীম তরুণীকে হত্যা করার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। পরে বাসের অপর দুই সহকারী আকরাম ও জাহাঙ্গীরও তাঁকে ধর্ষণ করেন। বাস মধুপুর উপজেলা সদরের কাছাকাছি পৌঁছালে তরুণী চিৎকার করে ওঠেন। এ সময় শামীম, আকরাম ও জাহাঙ্গীর তাঁর ঘাড় মটকে হত্যা করেন ও হত্যার পরও ধর্ষন করে। পরে মধুপুর শহর পার হয়ে বনাঞ্চলে প্রবেশের পর পঁচিশ মাইল এলাকার সুমি নার্সারির কাছে তরুণীর মরদেহ ফেলে দেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম গতকাল  তাঁর সভাকক্ষে এ বিষয়ে সাংবাদিকদের বলেন, সঠিকভাবে তদন্ত করে স্বল্প সময়ের মধ্যে এ মামলার অভিযোগপত্র দেওয়া হবে।

(এম আর / এসএএম/ ৩১ আগষ্ট, ২০১৭)