Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 13:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান দ্বিতীয় টেস্টের খেলা শুরু হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগের ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করেছেন মুশফিকুর রহিম ও নাসির হোসেন।

এর আগে গতকাল সোমবার প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ ৬ উইকেটে ২৫৩ রান করে। সাব্বির রহমান ৬৬ রান করেছেন। আর মুশফিক ৬২ রান নিয়ে দিন শেষে অপরাজিত ছিলেন।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২০ রানে জয়লাভ করে। এর ফলে সিরিজে টাইগাররা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। এই ম্যাচে জয় অথবা ড্র-ই বাংলাদেশের সিরিজ জয়ের জন্য যথেষ্ট হবে। সেটি হলে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের পর কোনো দলের পক্ষে প্রথম টেস্ট সিরিজ জিতবে লাল-সবুজের দল।

(এমআইআর/ ০৫ সেপ্টেম্বর ২০১৭)