Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 12:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক জন পুরুষের মৃত্যু হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নরসিংদী রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পুরুস ব্যাক্তিটির নাম পরিচয় জানা গেলেও মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি। নিহত পুরুষ ব্যাক্তিটি হলেন জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকার ফরিদ মিয়ার ছেলে মোবারক (৪০) মিয়া।

নরসিংদী রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ডেমু ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে থামানোর জন্য প্লাটফর্মে ঢুকার সময় নিহতরা এদিক-ওদিক তাকিয়ে তাড়াহুড়ো করে রেললাইনের ওপর দিয়ে ২নং প্ল্যাটফর্ম থেকে ১নং প্লাটফর্মে দৌড়ে যাবার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে রেলওয়ে পুলিশ তাদের মৃতদেহের খন্ডিত অংশ কুড়িয়ে নেয়। ময়না তদন্ত শেষে সোমবার সকালে নিহত মোবারকের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

(এসএইচআর/ এসএএম/ ০৫ সেপ্টেম্বর ২০১৭)