Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আগামী বছরের মাঝামাঝি অর্থাৎ মে-জুনের মধ্যে আরও দেড় থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

গতকাল সোমবার ঈদ পরবর্তী পথম কার্যদিবসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বলেন, গরম, রোজা ও সেচের চাহিদা একসঙ্গে আসছে। সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে অন্তত ১৫০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ দেওয়ার টার্গেট রয়েছে। আশা করছি, আগামী বছর আরও তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য ছিল প্রতিবছর বিদ্যুৎ উৎপাদন ১২০০ মেগাওয়াট করে বাড়ানোর। তা না পারলেও ৯০০ থেকে ১০০০ মেগাওয়াট করে বছরে বাড়ছে। তবে চাহিদা বেড়ে গেছে দুই হাজার মেগাওয়াটের উপরে।

(এসএএম/ ০৫ েসেপ্টম্বর ২০১৭)